প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 8, 2026 ইং
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬০ জন

রাজধানীর শাহ আলী, ভাষানটেক, মিরপুর মডেল, কাফরুল, দারুসসালাম, পল্লবী ও উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬০ জনকে গ্রেফতার কর হয়।
গতকাল রবিবার (৮ মার্চ) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। সোমবার (৯ মার্চ) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV